Category: আইন-আদালত
-

শেখ হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে হত্যা-গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এরপর একে একে প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেন পুলিশ সদস্যরা। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান…
-

হাসিনা, রেহানা-টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেবেন। ইতোমধ্যে এ মামলায় রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগে বলা…
-

ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনালে
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন হবে। একইসঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণেরও কথা রয়েছে। রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন-অবসরপ্রাপ্ত জেলা…
-

শেখ হাসিনাসহ ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটে ঢাকার বিশেষ জজ-৫ বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেছেন। প্লট দুর্নীতির এ মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা…
-

হাসিনা-জয়-পুতুলের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা বহুল আলোচিত তিন মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। এসব মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে…
-

অস্ত্র আইনের মামলায় যে সাজা পেলেন সম্রাট
অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন এ তথ্য…
-

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার করা হবে : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ-আহতদের ওপর অবিচার করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সর্বশেষ দিনের যুক্তিতর্ক তুলে ধরার সময়ে তিনি এ কথা বলেন। মো. আসাদুজ্জামান আরো বলেন, এই আসামিদের শাস্তি নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের আরো অগণিত মানুষের…
-

শেখ হাসিনার মামলার রায় আজ
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঘোষণা হতে পারে। এটি তাঁর বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার রায় হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রসিকিউশন পক্ষ থেকে এ তথ্য জানানো…
-

হাসিনাসহ তিন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ। সোমবার (২০ অক্টোবর) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি তুলে ধরবেন। এর আগে, টানা পঞ্চম দিনে এসে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে…
-

আবু সাঈদ হত্যা মামলায় দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্যগ্রহণ করবেন। সোমবার (১৩ অক্টোবর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে…