Category: সারাদেশ

  • মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

    মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

    রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন। জানা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি…

  • সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

    সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

    হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন শনিবার সকাল ৯টায় তাপমাত্রা নেমে হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন…

  • ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ

    ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ

    ঢাকায় ক্রমেই বাড়ছে শীতের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা কমে আসায় বাতাসে হিমেল ছোঁয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের প্রথমার্ধে আবহাওয়া থাকবে শুষ্ক। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে উত্তর…

  • ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

    ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু

    ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ ল-১১-৯২৫৭ নম্বরের মোটরসাইকেলটি ভাঙ্গা থেকে ফরিদপুরমুখী লেনে চলার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন এটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী…

  • গৃহবধুকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যার অভিযোগ

    গৃহবধুকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যার অভিযোগ

    সংবাদ সম্মেলনে সুমি খাতুনের বাবার দাবি একটি মোটরসাইকেল জন্য শ্বশুর-শাশুড়ি তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে ঝুলিয়ে রেখে বলছে আত্মহত্যা করেছে। সাতক্ষীরার তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৪ টার সময় তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে…

  • মাদারীপুর-১,২ আসনে মনোনয়ন পেলেন নাদিরা ও জাহান্দার

    মাদারীপুর-১,২ আসনে মনোনয়ন পেলেন নাদিরা ও জাহান্দার

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ ও ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেলেন নাদিরা আক্তার ও জাহান্দার আলী জাহান। দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী। অন্যদিকে মাদারীপুর-২…

  • রাঙ্গাবালীর দাড়ছিঁড়া নদীতে নাব্যতা সংকট

    রাঙ্গাবালীর দাড়ছিঁড়া নদীতে নাব্যতা সংকট

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ দাড়ছিঁড়া নদী আজ প্রায় মৃত। একসময় এই নদীপথে চলাচল করত বড় বড় জাহাজ, লঞ্চ ও ট্রলার, অথচ আজ সেই নদী এমনভাবে ভরাট হয়ে গেছে যে, ভাটার সময় খেয়া নৌকাও চালানো যায় না। এতে করে বড়বাইশদিয়া ও মৌডুবী ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দুই ইউনিয়নের মানুষদের উপজেলা সদরে যেতে হলে…

  • আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক

    আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক

    কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। এ সময় দুটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম আরাকান আপডেট নিউজ-এর প্রতিবেদনে শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আরাকান আঞ্চলিক জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ ও মাছ ধরার অভিযোগে গত ৩ ডিসেম্বর (বুধবার) পৃথক অভিযানে…

  • জরুরি সংরক্ষণ, মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    জরুরি সংরক্ষণ, মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    জরুরি সংরক্ষণ, মেরামত ও গাছের ডালপালা কাটার জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা আম্বরখানা উপকেন্দ্রের ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডারের আওতাধীন ট্রান্সফরমারের জরুরি মেরামত ও গাছের…

  • ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। অপর দিকে থেকে আসা দ্রুতগতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষ নিহত হন। আহত চারজনকে, যার মধ্যে দুই শিশু,…