Category: আইন-অপরাধ
-

কে হচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি?
বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের মেয়াদ শেষ হচ্ছে ২৭ ডিসেম্বর। সে সঙ্গে শূন্য হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ বিচারিক আসন। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিই নতুন প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন। তবে এবার দায়িত্বটি আরও গুরুত্বপূর্ণ—কারণ নতুন প্রধান বিচারপতির মেয়াদেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফলে তিনি হতে পারেন…
-

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকার বেশি ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, কমিশন কোনো ব্যক্তির পরিচয় দেখে নয়, অভিযোগের বস্তুনিষ্ঠতা বিবেচনা…
-

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ সাবেক-বর্তমান ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার পর শুনানি পরিচালনা করছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো.…
-

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আদালত সূত্র জানায়, দুই আসামির বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই–আগস্টে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে…
-

হাইকোর্টের রায় বহাল রাখল আপিল বিভাগ
সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ…
-

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, ফজলুর রহমান ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছেন…
-

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে এ পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট দেয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর…
-

পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে হাসিনা, রেহানা-টিউলিপের কারাদণ্ড
ঢাকার বিশেষ জজ-৪ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে কারাদণ্ড প্রদান করেছে। সোমবার (১ নভেম্বর) আদালতের রায় অনুযায়ী, শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা অনুসারে, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার…
-

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২
খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুই জন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জনবহুল এলাকায় দুপুরের দিকে ২ যুবককে গুলি করে সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই দুই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের…
-

প্লট দুর্নীতির মামলায় সজীব–পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড
ঢাকার বিশেষ জজ-৫ আদালত প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এদিকে রায়কে কেন্দ্র ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার…