Tag: #আইন ও অপরাধ
-

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আদালত সূত্র জানায়, দুই আসামির বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই–আগস্টে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে…
-

রামপুরায় ২৮ জনকে হত্যা : ট্রাইব্যুনালে হাজির ২ সেনা কর্মকর্তা
রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে কর্নেল রেদোয়ান ও মেজর রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনাল চত্বর ছিল কড়া নিরাপত্তাবলয়ে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তাদের ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের এ মামলার শুনানি…
-

শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জন আসামির বিরুদ্ধে পৃথক তিন মামলায় রায় আগামী ২৭ নভেম্বর ঘোষণার করা হবে। রোববার (২৩ নভেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল…
-

চকবাজার থানার পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চকবাজার থানার এএসআই অহিদুর রহমান রোববার (২৩ নভেম্বর) সকালে নিজ থানার ব্যারাকের টয়লেটে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহতের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার বনিদত্ত বাজারে। তার বাবার নাম মো. শহীদুল্লাহ এবং মায়ের নাম হাসিনা আকতার। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “নাইট ডিউটি শেষে ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন অহিদুর।…
-

সুন্দরবনে ‘জিরো টলারেন্স’ বনদস্যুও জলদস্যু দমনে অভিযান শুরু
সুন্দরবনে ‘জিরো টলারেন্স’ বনদস্যু ও জলদস্যু দমনে শুরু হয়েছে অভিযান। প্রয়োজনে যৌথ বাহিনী ও র্যা ব এ অভিযানে অংশ নিবে। বনবিভাগ ও স্থানীয়রা জানান, ২০২৪ সালের আগস্ট মাস থেকেই সুন্দরবনে বেড়েছে দস্যুতা। যে কারণে সুন্দরবন সংলগ্ন বনজীবীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছে দস্যুরা। উপকূলবাসীর দাবি- দস্যুমুক্ত…
-

বিচারকদের ছবি সরানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল রোববার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচারকদের অবমাননাকর ছবি ও ভিডিও দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন। অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান…
-

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা
কড়া নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় বিচারের মুখোমুখি ১৩ সেনা কর্মকর্তাকে। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ…
-

রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি কক্ষ থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলার বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়। বোয়ালিয়া থানার ওসি আবুল…
-

পোড়ানোর মামলায় রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় তরুণের লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হকের জেরা চলাকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে এ ঘটনা ঘটে। অন্য সদস্য হলেন-জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।…
-

ডিএমপি কমিশনারের অনুরোধ, অফিসারদের প্রতি শ্রদ্ধা রাখুন
পুলিশ অরাজকতা প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব- আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে…