Category: বিনোদন
-

নেহার পারফরম্যান্সে নতুন করে রুচিবোধের প্রশ্ন
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর সাম্প্রতিক একটি লাইভ কনসার্টকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। মঞ্চে গান পরিবেশনের সময় তার অঙ্গভঙ্গি এবং নিজের শরীরে পানি ঢালার একটি মুহূর্ত নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ‘সাহসী পারফরম্যান্স’ হিসেবে দেখলেও, অনেকেই একে ‘অশোভন’ ও ‘সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা’…
-

ছেলের জন্যই লড়াই, ক্যানসারের বিরুদ্ধে দীপিকা কক্কর
একজন অভিনেত্রীর জন্য ক্যামেরার সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা স্বাভাবিক। তবে বর্তমানে এসব নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। তার এখন একমাত্র লক্ষ্য-যেকোনো মূল্যে নিজের একমাত্র ছেলের জন্য সুস্থ হয়ে ওঠা। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী রশ্মি দেশাইকে নিয়ে এক আলাপচারিতায় দীপিকা জানান ব্যক্তিজীবনের কঠিন অধ্যায়-ক্যানসারের সঙ্গে তার নিরন্তর লড়াই। চিকিৎসার প্রভাবে চুল…
-

প্রকাশ্যে এল জাস্টিন ট্রুডো-কেটি পেরির সম্পর্ক
রাজনীতি ও বিনোদন জগতের দু’টি আলোচিত নাম-কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ সেনসেশন কেটি পেরি। দীর্ঘদিন ধরে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও এবার সেই আলোচনা পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। জাপান সফরে গিয়ে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন এই দুই তারকা। সম্প্রতি ট্রুডো ও কেটি পেরি জাপান সফর করেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে…
-

সৌদি সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ উপস্থিতি
বিশ্ব সিনেমার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে দ্রুতই উঠে এসেছে সৌদি আরব। সারা বছরজুড়ে দেশটিতে অনুষ্ঠিত হয় নানা চলচ্চিত্র উৎসব ও তারকাদের উপস্থিতি। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসর। ১০ দিনের এই উৎসবে ৫০টির বেশি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনের রেড কার্পেটেই যেন তারকার…
-

পিঠার টানে ঢাকা ছাড়লেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন ও নানান কর্মকাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে শীতের মৌসুমে পিঠা-পার্বণের আমেজ উপভোগ করতে ঢাকা ছেড়েছেন তিনি। পথিমধ্যে তোলা কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে জানান দিয়েছেন তার এই ভ্রমণের কথা। ছবিতে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাদা রঙের একটি গাড়ির সামনে নেমে বিভিন্ন ভঙ্গিতে…
-

পেট্রোল আগুনে দগ্ধ ময়মনসিংহের আল-আমিন ,জামালপুরের শরীফ সরকার
ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে ভিডিও বানাতে গিয়ে দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আল-আমিনের মতো আরও বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এবার জামালপুরের এক কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের মতোই গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে একটুর জন্য প্রাণে বেঁচে…
-

স্টেফানি পাইপারের লাশ মিলল পুঁতে রাখা স্যুটকেসে
ইউরোপের জনপ্রিয় বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপার (৩১) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রিয়ার এই তরুণীকে হত্যার পর মরদেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার ঘন জঙ্গলে পুঁতে রাখেন তার সাবেক প্রেমিক পিটার এম। গত সপ্তাহে সেই মরদেহ উদ্ধার হওয়ার পর অস্ট্রিয়া–স্লোভেনিয়া জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর…
-

পায়ে গুরুতর চোট নিয়ে আবারও শুটিংয়ে শ্রদ্ধা কাপুর
দু’দিন আগেই ‘ঈথা’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। চোট পাওয়ার পর শুটিং বন্ধ রাখতে হয়। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হলেও আবারও শুটিং সেটে ফিরেছেন তিনি। রোববার সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন শ্রদ্ধা। সেখানেই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান তিনি। শ্রদ্ধা বলেন, “ভালো…
-

কলকাতায় রুক্মিণীর ‘পাত্র চাই’ পোস্টার
ওপার বাংলার কলকাতার বিভিন্ন ওলি–গলিতে ঝুলছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবি–সহ ‘পাত্র চাই’ লেখা পোস্টার। হঠাৎ এমন পোস্টার দেখে পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সাদা-কালো পোস্টারটিতে বড় করে লেখা ‘পাত্র চাই’, সঙ্গে দেওয়া হয়েছে পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও। প্রথমে অনেকে ভেবেছিলেন, এটি রুক্মিণীর ব্যক্তিগত জীবনসংক্রান্ত কোনো ঘোষণা। কিন্তু পোস্টারে মালিক হিসেবে উল্লেখ আছে ‘দীপক চক্রবর্তী’। প্রশ্ন…
-

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া…