Category: বাংলাদেশ আমার পার্টি
-

১০০ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানানো হয়। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। দলের চেয়ারম্যান মঞ্জু বলেন, ‘নতুন দল হিসেবে এবারের…
-

১শ’ আসনে প্রার্থী ঘোষণা করবে এবি পার্টি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হবে। একই দিন দলীয় প্রার্থীদের নিয়ে সেখানে একটি সভা অনুষ্ঠিত হবে। দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের প্রস্তুতির অংশ…
-

আনুষ্ঠানিকভাবে জামায়াতে ফিরলেন সাবেক সচিব সোলায়মান চৌধুরী
সাবেক সচিব ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি জামায়াতের সহযোগী সদস্য পদের ফর্ম পূরণ করে দলে ফেরেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। জামায়াতের দলীয় সূত্র…
-

এবি পার্টি ছাড়লেন সোলায়মান চৌধুরী সেই সঙ্গে যোগ দিচ্ছেন জামায়াত ইসলামে
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে পদত্যাগ করেছেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। সেই সঙ্গে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেনে তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। শুক্রবার (২৬) রাতে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে সোলায়মান…
-

জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন মানব না: ব্যারিস্টার ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশে কোনো সাধারণ নির্বাচন হবে না। শুক্রবার সকালে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ফুয়াদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন অথবা হ্যাঁ-না ভোট দিতে হবে। এ সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পর…