Category: লিড
-

দেশজুড়ে বাড়ছে শীতের দাপট
অবশেষে দেশের বিভিন্ন অঞ্চলে শীত তার দাপট দেখাতে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত থেকেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে রাতের তাপমাত্রা দ্রুত কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। এতে হিমেল হাওয়ায় জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, সর্বনিম্ন…
-

আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক আজ বাজারে ছাড়ছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট। “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” থিমে তৈরি এই নতুন সিরিজের নোটটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রচলনে আসে। বাংলাদেশ ব্যাংক জানায়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোটটি আজ প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের…
-

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
শুষ্ক মৌসুমের শুরুতেই বায়ুদূষণে আবারও বিশ্বে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সূচকে ঢাকার একিউআই স্কোর ৩০২ রেকর্ড করা হয়, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে। এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ছিল ঢাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার…
-

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হলো চীনা বিশেষজ্ঞ টিম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে প্রবেশ করেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. Cai Jianfang-এর নেতৃত্বে টিমটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন। এর আগে চার সদস্যের একটি…
-

মাসুম শিশুদের দোয়া অবশ্যই কবুল হবে দেশনেত্রীর জন্য: রিজভী
“আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ করেন না”-এই কথাগুলো বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা কামনায় দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । তিনি বলেন, মাদ্রাসার এই মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ…
-

হাইকোর্টের রায় বহাল রাখল আপিল বিভাগ
সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ…
-

ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্প
মাত্র দু’দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে এ ভূমিকম্প অনুভূত হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে অনুভূত এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে একটি…
-

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আহ্বান সরকারের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের আচার…
-

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেননি: মঈন খান
বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তিনি রাজনীতি করেছেন দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সাহেপ্রতাপে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত…
-

পদ ফিরে পেলেন বিএনপির ২৪ নেতা
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরা জেলাধীন ইশ্বরদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল…