নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বহু বছর আগে আব্দুল হামিদের বাবা মারা যান। পরবর্তীতে তার মা অন্যত্র বিয়ে করে আলাদা সংসার গড়ে তোলেন। এরপর থেকে আব্দুল হামিদ নরসিংদীতে বসবাস এবং কাজ করতেন। প্রায় এক মাস আগে তিনি নালিতাবাড়ীর সিধুলী গ্রামে মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে আসেন এবং সেখানেই অবস্থান করছিলেন।মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে দেখছি।”


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *