logo
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
সারাদেশ
আইন-আদালত
অর্থ-বাণিজ্য
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
তথ্য-প্রযুক্তি
টপ নিউজ
জুলাই যোদ্ধারা ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা বিএনপির রাজনীতিতে দখলদারিত্ব নেই: এ্যানি আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো : নাসীরুদ্দীন শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক নির্বাচন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে: সেনা সদর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে : পাটওয়ারী
Details Top 728×90
আইন-আদালত
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
আরও দেখুন
রাজনৈতিক পরামর্শ পরিষেবা
প্রার্থী প্রোফাইল ডাটাবেস
ঢাকা
নির্বাচনী ভোটদান নির্দেশিকা
বাংলা সংবাদপত্র
রাজনৈতিক ব্লগ প্ল্যাটফর্ম
দলীয় নীতি গবেষণা
নির্বাচন পর্যবেক্ষণ
অডিও নিউজ অ্যাপ
রাজনৈতিক বিশ্লেষণ বই
নিজস্ব প্রতিবেদক ৬ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এ.এম.
facebook sharing buttontwitter sharing buttonemail sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing button
আরও দেখুন
ঢাকার
ধর্মীয় বই
সংসদীয় বিতর্ক আর্কাইভ
শিক্ষা বিষয়ক কোর্স
ভিডিও স্ট্রিমিং সেবা
ভ্রমণ প্যাকেজ
প্রযুক্তি গ্যাজেট
ভোটার নিবন্ধন সহায়তা
অনলাইন খবর সাবস্ক্রিপশন
রাজনৈতিক বিশ্লেষণ বই
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান-ছবি সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্রকে সুসংহত ও কার্যকর করতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তা কখনোই সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি হবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত আপিলের নবম দিনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে যে যুক্তি দেওয়া হয়েছিল তা ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও ভ্রান্ত। তিনি আরও বলেন-
“গুডের বিপরীতে যদি ‘ব্যাড’ কোনো শব্দ থাকে, তাহলে সেটিও যথেষ্ট নয়- এই ব্যবস্থা বাতিলের ফলে দেশে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
এর আগে বুধবার (৫ নভেম্বর) বিএনপির পক্ষে শুনানি শেষ হয়। সেদিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সঙ্গে প্রতারণা। তার দাবি-
“আসন্ন নির্বাচন নিয়ে রায় যতই হোক, নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।”
গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির আরেক আইনজীবী জ্যেষ্ঠ অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানিতে অংশ নেন। তখন রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Leave a Reply