বাংলাদেশের সীমান্তে ঢুকে জমির খুঁটি উপড়ে ফেলছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেসময় সিলেটের জকিগঞ্জ সীমান্তের স্থানীয়দের ধাওয়ায় খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় বিএসএফ।
রবিবার (২ নভেম্বর) জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪ সদস্যের একটি দল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ছেড়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএসএফের চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পাড়ে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটি উপড়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (১৯ বিজিবি ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন,ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছি। সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে,সে জন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply