মাদারীপুর শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে রমেন মালো (৩৫) নামে এক চায়ের দোকানদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলার পাঁচ্চর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রমেন মালো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দা বাজার এলাকার রামা মালোর ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়,চা দোকানদারের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান,নিহত রমেন মালো অত্যন্ত শান্ত-স্বভাবের ছিলেন।কারো সঙ্গে কোনো ঝড়গা-বিরোধ ছিল না।আর্থিক অস্বচ্ছলতার কারণে তিনি আত্মহত্যা করেছেন দাবি পরিবারের।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্নাহত্যা।তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply