স্টাফ রিপোর্টার শিউলি বাহার:
১৯ শে সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার, বিকেল ৪ ঘটিকায়, মধ্য রাজাসন দারোগা মার্কেট, সাভার, ঢাকায় শহীদ জিয়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: বিল্লাল আহম্মেদের সভাপতিত্বে মোঃ শহিদুল ইসলাম সাহেদ ও মোঃ জামিল খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ন – সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী, উপদেষ্টা শহীদ জিয়া সামাজিক সংগঠনের লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। প্রধান বক্তা উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল করিম মিন্টু প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ জিয়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন মোল্লা কাউন্সিলর পদপ্রার্থী ৮ নং ওয়ার্ড সাভার পৌরসভা।
এছাড়া ও শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ জিয়া সামাজিক সংগঠন এর মূল উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন সেখানে উল্লেখ করা হয় এই সংগঠনের মাধ্যনে সামাজিক উন্নয়নমূলক কাজেরর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া, সকল সদস্যদের মতামতে কাজ করতে হবে, সবাইকে সৎ, আদর্শবান, চিন্তাশীল ও জনকল্যাণ কাজে নিয়োজিত করা, যুব সমাজ কর্মমুখী শিক্ষায় আগ্রহী করতে সভার সেমিনার আয়োজন, জাতীয়তাবাদ বিশ্বাসী অস্বচ্ছল ব্যক্তিকে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা,
স্কুল – কলেজ সহ বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে সভা সেমিনার আয়োজন,
অসাহয় ব্যক্তিদের বিয়ে সাদিতে সহযোগিতা করা।

Leave a Reply