বিকল ইঞ্জিন ঠিক হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে গেল সুবর্ণ এক্সপ্রেস

চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার পথে বিকল হয়ে যায়।

জানা যায়, এ ঘটনার পর থেকে ঢাকার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়ায় আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস।

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার অশোক কুমার দাস জানান, বিরতিহীন ট্রেনটি কলেজ গেট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায়। আখাউড়া থেকে ইঞ্জিন আনার জন্য খবর দেওয়া হয়। এরই মধ্যে ট্রেনটির ইঞ্জিন ঠিক হয়ে যায়। বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়