ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান: উপদেষ্টা আদিলুর রহমান

ডেক্স রিপোর্ট:

 

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্রও কিন্তু এখনও চলমান। ফ্যাসিবাদ বার বার ফিরে আসার চেষ্টা করে, তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে।

শনিবার(৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত আদিলুর রহমান খান বলেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান।
ফ্যাসিবাদ বারে বার ফিরে আসার চেষ্টা করে। তাকে দমন করতে হবে, প্রতিহত করতে হয়। বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে। ৫ই আগস্টের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের সামনে বিচার ও সংস্কারের কাজ বাকী রয়েছে। বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এবং তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে। এটা অভ্যুত্থান সরকার। গণঅভ্যুত্থানের ভিত্তিতে এ সরকার। সে কারণে আমরা তার অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গৃহায়ন মন্ত্রাণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।