Tag: #বিএনপি
-

সরকারের কাজ কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়। গতকাল ৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে…
-

মধ্যরাতে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক
কারও নাম উল্লেখ না করে ক্ষোভ প্রকাশ করে মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ২টার পর দেওয়া পোস্টে তিনি লিখেছেন, নতুন দলের কলি থেকে শুরু করে মহাপুরানো বিশ্বাসঘাতক দলের পুরোনো কুচক্রীরা একই হাসিনা-মার্কা সুরে কথা বলছে এবং জোরজবরদস্তি করতে চাইছে। ইশরাক তার পোস্টে লিখেছেন,…
-

বাংলাদেশ সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে: ইশরাক
ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আপনারা নিশ্চিয়ই জানেন যে; বাংলাদেশ এখন একটি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছে। আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটিকে বানচাল করার জন্য কয়েকটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন দাবি তুলে আসছে, যে সকল দাবির কোনো ভিত্তি…
-

আলোচনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দেওয়ার এখতিয়ার নেই: সালাহউদ্দিন
বিএনপি সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সেটা এনসিপি হোক, জামায়াত হোক বা অন্যান্য পার্টি হোক। সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার (সংস্কৃতি) হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ–আলোচনা, সম্পর্ক রাখব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে দিয়ে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা…
-

পরাজিত শক্তি গুপ্ত থেকে যেন সুযোগ না পায়: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট শক্তির অনুসারীরা বিভিন্ন দলে গুপ্ত অবস্থায় থেকে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাইছে। শনিবার (৮ নভেম্বর) মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা কারো কারো ভূমিকা এখন দেশ গড়ার নতুন সুযোগকে বিনষ্ট করার পায়তারা…
-

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সকাল থেকে ভিড় জমেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে মাজারে উপস্থিত হন। শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। ১৯৭৫…
-

জনগণের সরকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ইলেন ভুট্টো
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নলছিটি উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। প্রধান…
-

‘পালিয়ে গিয়েছিলেন, পদত্যাগ করেননি’ : হাবিবুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আমার কাছে আছে। কিন্তু প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন? কাকে দিলেন পদত্যাগপত্র?’ সম্প্রতি কালের সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। হাবিবুর রহমান বলেন, ‘সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে বলেছিলেন,…
-

এনসিপি আসন সমঝোতার জন্য বিএনপি নেতাদের বাসায় যায়
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি। নুরুল হক বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর…
-

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (০৩ নভেম্বর) বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠকের পর বিকেল ৩টায় সংবাদ সম্মেলন জানানো হবে বিস্তারিত। এদিকে বিভাগ ওয়ারি সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা…