Category: বিনোদন

  • সোনম কাপুর দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন

    সোনম কাপুর দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন

    বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অনিল কাপুরের কন্যা। বছরের শেষ সময়ে সোনম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর দিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের স্কার্ট ও টপ পরিহিত অবস্থায় দেখা…

  • জায়েদ খানের টক শোর অতিথি হলেন মাহিয়া মাহি

    জায়েদ খানের টক শোর অতিথি হলেন মাহিয়া মাহি

    ঢাকাই সিনেমার আলোচিত দুই তারকা জায়েদ খান ও মাহিয়া মাহি বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দু’জনকে একসঙ্গে দেখা গেছে। জানা গেছে, ঠিকানা টিভির টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বের অতিথি হয়েছেন মাহিয়া মাহি। এ উপলক্ষেই সেন্ট্রাল পার্কে আড্ডায় মিলিত হন এই দুই তারকা। জায়েদ খান বলেন, “মাহি তার ক্যারিয়ারের নানা…

  • ‘মিস ইউনিভার্স’ মঞ্চে রাজকীয় জামদানিতে বাংলাদেশি মিথিলা

    ‘মিস ইউনিভার্স’ মঞ্চে রাজকীয় জামদানিতে বাংলাদেশি মিথিলা

    ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১২১ দেশের প্রতিযোগী। ইতোমধ্যে শুরু হয়েছে বিভিন্ন বিভাগে মূল্যায়ন ও ভোটিং কার্যক্রম। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশ্বমঞ্চে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে…

  • সালমান-তামান্নার নাচে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়

    সালমান-তামান্নার নাচে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়

    দোহারে ঝলমলে আলোর নিচে আয়োজন হয়েছিল জমজমাট ‘দাবাং ট্যুর’। কিন্তু সেই আয়োজনে বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার যৌথ নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। দর্শকদের কাছে যেটি হওয়ার কথা ছিল নিছক বিনোদন, সেটিই অনেকের চোখে পরিণত হয়েছে ‘অস্বস্তিকর’ মুহূর্তে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে সালমান ও তামান্নাকে দেখা…

  • অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: মেহজাবীন চৌধুরী

    অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: মেহজাবীন চৌধুরী

    পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মামলার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। সোমবার (১৭ নভেম্বর) সকালে মেহজাবীন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ বিবৃতি দেন। সেখানে তিনি পুরো ঘটনাকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন এবং অভিযোগের সপক্ষে কোনো…

  • এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

    এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

    দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের কর্মপরিকল্পনা ও ভ্রমণ সম্পর্কে জানিয়েছেন। সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু ক্লিপ ছড়িয়ে পড়ে। রয়্যাল ব্লু শাড়ি পরে একটি ইভেন্টে অংশ নিতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন ফারিয়া।…

  • মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) মামলার…

  • জিততে হলে বিকিনি পরতে হবে: সমালোচনার জবাবে মিথিলা

    জিততে হলে বিকিনি পরতে হবে: সমালোচনার জবাবে মিথিলা

    বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর তিনি অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পাড়ি জমান মূল প্রতিযোগিতায় অংশ নিতে। থাইল্যান্ডে অবস্থান করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানে চলমান নানান বিতর্ক ঘিরে তিনি…

  • হিরো আলম গ্রেপ্তার

    হিরো আলম গ্রেপ্তার

    স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জামিনের শর্ত ভঙ্গ ও নিয়মিত হাজিরা না…

  • প্রিয়াঙ্কা চোপড়া নতুন লুকে মন্দাকিনী

    প্রিয়াঙ্কা চোপড়া নতুন লুকে মন্দাকিনী

    বলিউড এবং হলিউডের সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরেছেন। দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তি পরিচালক এস.এস. রাজামৌলির নতুন ছবিতে ‘গ্লোবট্রটার’-এ তিনি ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন। ১২ নভেম্বর প্রকাশিত প্রথম পোস্টারে প্রিয়াঙ্কাকে হলুদ শাড়ি পরে এক হাতে বন্দুক ধরতে দেখা গেছে। পোস্টারের ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, “যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।”…