Category: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

  • তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী

    তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী

    জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের প্রশংসা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করেন-তার এক উজ্জ্বল উদাহরণ হলো টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজনের বিরল সাফল্য। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।…

  • মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

    মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

    মানবাধিকার প্রতিষ্ঠা করার শপথ করেছেন কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। ‎শুক্রবার (৫ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা ষ্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, শহীদের রক্তের শপথ, বিএনপির প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এদেশের সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে।…

  • মাদারীপুর-১,২ আসনে মনোনয়ন পেলেন নাদিরা ও জাহান্দার

    মাদারীপুর-১,২ আসনে মনোনয়ন পেলেন নাদিরা ও জাহান্দার

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ ও ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেলেন নাদিরা আক্তার ও জাহান্দার আলী জাহান। দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী। অন্যদিকে মাদারীপুর-২…

  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা। দোয়া মাহফিল…

  • দেশে পৌঁছে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

    দেশে পৌঁছে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছান পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে জুবাইদার গাড়ি বহর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে জুবাইদার গাড়ি বহর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে বেলা পৌনে ১১টায় জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে…

  • ঢাকায় পৌঁছালেন ডা. জুবাইদা রহমান

    ঢাকায় পৌঁছালেন ডা. জুবাইদা রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে সার্বিক সমন্বয় করছেন এবং বৃহস্পতিবার দেশ ছাড়ার পর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৮০ বছর…

  • আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

    আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

    কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসছে না। ফলে খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিকল্পনা এক দিন পিছিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি গণমাধ্যমকে…

  • কারিগরি ত্রুটিতে বিলম্ব খালেদা জিয়ার লন্ডন যাত্রা

    কারিগরি ত্রুটিতে বিলম্ব খালেদা জিয়ার লন্ডন যাত্রা

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিতে কিছুটা বিলম্ব হতে পারে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’র কারণে উড়াল বিলম্বিত হতে পারে বলে জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। একই তথ্য…

  • যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন জুবাইদা রহমান

    যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন জুবাইদা রহমান

    যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি বিমানবন্দরে চেক-ইন সম্পন্ন করে ফ্লাইটে উঠেছেন। ধারণা করা হচ্ছে, শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সম্ভাব্য যাত্রাকে কেন্দ্র করে জুবাইদা রহমান দেশে ফিরছেন। তিনি ঢাকায় পৌঁছানোর পর এভারকেয়ার হাসপাতালে…

  • খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গী হচ্ছেন যারা

    খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গী হচ্ছেন যারা

    সব কিছু ঠিক থাকলে ভোররাতে বা সকালে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক ও সহায়কসহ মোট ১৬ জন সফরসঙ্গী থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন-খালেদা…