Category: লিড
-

আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ঐতিহাসিক ৬ ডিসেম্বর উপলক্ষে শুক্রবার (৫ ডি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন…
-

কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভায় অভিযোগ করেছেন, দেশে একটি কুচক্রী মহল আগামী নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন, এই মহল শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাশেদ খান নিশ্চিত করেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন কেউ…
-

প্রথম শত্রুমুক্ত জেলা, আজ ঐতিহাসিক যশোর মুক্ত দিবস
আজ ৬ ডিসেম্বর, ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত এই জেলাটি। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে, কারণ যশোরেই প্রথম উড়েছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা। মুক্তিযুদ্ধের সময় যশোর ছিল ৮নং রণাঙ্গনের অন্তর্গত, যার কমান্ডার ছিলেন মেজর এম.…
-

মুর্শিদাবাদে আজ ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর মুর্শিদাবাদে আজ সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে জন্য যা…
-

সৌদি সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ উপস্থিতি
বিশ্ব সিনেমার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে দ্রুতই উঠে এসেছে সৌদি আরব। সারা বছরজুড়ে দেশটিতে অনুষ্ঠিত হয় নানা চলচ্চিত্র উৎসব ও তারকাদের উপস্থিতি। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসর। ১০ দিনের এই উৎসবে ৫০টির বেশি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনের রেড কার্পেটেই যেন তারকার…
-

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি
সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেন, আফগান…
-

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, রক্তক্ষরণ নিয়ন্ত্রণে
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সফলভাবে সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলির অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে এই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা…
-

গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন এইচ এম এরশাদ
বাংলাদেশের ইতিহাসে ৬ ডিসেম্বর একটি যুগান্তকারী দিন। ১৯৯০ সালে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনের মুখে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ পদত্যাগ করেন। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হিসেবে ক্ষমতা দখলের পর এরশাদের শাসনামলে রাজনৈতিক দমন ও অনিয়মের অভিযোগ ছিল ব্যাপক। আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থি দলগুলো ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলে, যেখানে অনেক গণতন্ত্রকামী…
-

‘অবিরাম নির্যাতনে খালেদা জিয়ার জীবন সংকটে’-তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অবিরাম নির্যাতন ও নিপীড়নের ফলে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান লিখেন, বঙ্গবন্ধু শেখ হাসিনার শাসনামলে ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার ওপর জেল-জুলুমসহ নানামাত্রিক নির্যাতন চালানো হয়েছিল। অব্যাহত নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা এখন…
-

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের প্রশংসা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করেন-তার এক উজ্জ্বল উদাহরণ হলো টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজনের বিরল সাফল্য। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।…