Category: লিড
-

ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। অপর দিকে থেকে আসা দ্রুতগতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষ নিহত হন। আহত চারজনকে, যার মধ্যে দুই শিশু,…
-

দেশে পৌঁছে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছান পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে জুবাইদার গাড়ি বহর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। শুক্রবার বেলা ১১টা ৫৩ মিনিটে জুবাইদার গাড়ি বহর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে বেলা পৌনে ১১টায় জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে…
-

চড়া তেল-পেঁয়াজ, কমেছে শীতের সবজির দাম
সরকারের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়েছেন। নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে আমদানি কম হওয়ায় পেঁয়াজের দামও বেড়েছে। শেষ দুই-তিন দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে পৌঁছেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পেঁয়াজের ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই…
-

পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রিতে
পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতিদিন বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলার জনজীবন প্রায় স্থবির হয়ে গেছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ওঠানামা করার পর তেঁতুলিয়ায় টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রি…
-

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও আজও ‘খুব অস্বাস্থ্যকর’
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বড় শহরগুলোর বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সম্প্রতি বৃষ্টির কারণে বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আজও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বায়ুদূষণের স্কোর ২৫২, যা নাগরিকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ…
-

ঢাকায় পৌঁছালেন ডা. জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে সার্বিক সমন্বয় করছেন এবং বৃহস্পতিবার দেশ ছাড়ার পর শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৮০ বছর…
-

যুক্তরাষ্ট্র ৩০ দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াচ্ছে
যুক্তরাষ্ট্র আরও ৩০ দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে নোয়েম বলেন, “সংখ্যাটা নির্দিষ্টভাবে বলবো না, তবে এটি ৩০-এর বেশি। প্রেসিডেন্ট আরও কিছু দেশ নিয়ে মূল্যায়ন করছেন।” এ বছরের জুনে ট্রাম্প প্রশাসন ১২টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং…
-

কারও প্রতি কোনো অভিযোগ নেই-চবি শিক্ষার্থী সুমন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক সুমনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নগরের খুলশী এলাকার মামার বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন তার বড় ভাইয়ের সঙ্গে মামার বাসায় থাকতেন। ঘটনার দিন ভাই কাজে বাইরে ছিলেন। বিকেলে সুমন তাকে…
-

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসছে না। ফলে খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিকল্পনা এক দিন পিছিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি গণমাধ্যমকে…
-

খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী : রাশেদ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বারবার তাঁকে হেনস্তা করা হয়েছে এবং ন্যূনতম চিকিৎসাও যথাসময়ে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া…