Category: লিড
-

যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায়: মঈন খান
যারা নিজেদের জন্য রাজনীতি করে তারা পালিয়ে যায় এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান বলেছেন, গতবছরের ৫ আগস্ট তাই ঘটেছিলো। কিন্তু দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করেছেন কোটি মানুষের জন্য । বুধবার (০৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া…
-

কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া ফিরবেন: রিজভী
দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী…
-

ঘুড়ি আটকে পড়ায় সাময়িক বন্ধ ঢাকা মেট্রোরেল
রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। লাইনের তারে একটি ঘুড়ি আটকে যাওয়ায় বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ আগারগাঁও স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে মাইকিং করে যাত্রীদের বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও যাত্রী বিপ্লব কিশোর সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে লাইনে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর…
-

খালেদা জিয়া ভিভিআইপি, তারেক রহমান কি পাবেন একই নিরাপত্তা?
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এর ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন উঠেছে তারেক রহমান দেশে ফিরলে তিনি কি এই সিকিউরিটি পেতে পারেন কিনা? মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর বেগম খালেদা জিয়ার এ…
-

শাটডাউন: প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শুরু
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে কর্মসূচি চালু হয়েছে। এতে তৃতীয় দিনের মতো বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন বলেন, সরকারের প্রতিশ্রুতিতে কোনো অগ্রগতি নেই;…
-

ইউক্রেনকে পুতিনের হুমকি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। তাঁর মন্তব্য এসেছে রাশিয়ার ট্যাংকারে হামলার পর। একইসঙ্গে দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে…
-

রিক্সা–ভ্যান–অটো চালক দলের নতুন জেলা মহানগর কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দলের বিভিন্ন জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং গাজীপুর মহানগর শাখার কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার ২ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক অধ্যাপক মোঃ আশফাকুল ইসলাম…
-

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস
পঞ্চগড়ে শীতের প্রকোপ দ্রুত বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলাজুড়ে শীতের অনুভূতি তীব্র হয়েছে। টানা কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামার পর গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও ছিল…
-

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্যের চিকিৎসক দল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দলটি ঢাকায় পৌঁছায়। হাসপাতালে চিকিৎসা মূল্যায়ন ও চিকিৎসা পরিকল্পনা নিয়ে তারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বিস্তারিত আসছে…
-

গুম মামলায় শেখ হাসিনা-কামালসহ ১৭ জনের শুনানি আজ
গুম ও নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সকালে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা…