Category: বাংলাদেশ জামায়াতে ইসলামী
-

বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে গণভোটের বিষয়ে কমিশনকে জানিয়েছে দলটি। মঙ্গলবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ে বেলা ১২টা ১০ মিনিটে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।…
-

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
-

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টা ১০মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
-

সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে তাদের ‘গলায় মালা দেবে’ জামায়াত
ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে এমন ঘোষণা চাইছে জামায়াতে ইসলামী। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে এই আহ্বান রাখা হয় বলে সোমবার এক গোলটেবিল বৈঠকে জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক…
-

হৃদরোগে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির,আফতাবগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার (২৭ অক্টোবর)ভোর ৫ টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুম অধ্যাপক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত…
-

জামায়াতের নেতাকর্মীদের হাতে বিএনপির সভাপতি আহত
কুষ্টিয়ায় জামায়াতের নেতাকর্মীদের হাতে ইউনিয়ন বিএনপির সভাপতি আহত। সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে বাধা দেওয়ায় মুফতি আমির হামজার অনুসারীদের হামলায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত…
-

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী
বগুড়ার শিবগঞ্জে জামায়াত-শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন তারা। জানা গেছে, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা…
-

‘নিজামী, মীর কাসেম ও সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে’
জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণতন্ত্রকামী শক্তির ওপর ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া…
-

ক্ষমা চাইলেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।’ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় শফিকুর রহমান এসব কথা…
-

বিএনপি ক্ষমতায় এলে জামায়াতকে নিষিদ্ধ করা হবে
বিএনপি যদি ক্ষমতায় আসে, জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে না। দলটি ইতোপূর্বেও নিষিদ্ধ হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতাবিরোধী এই মুনাফেকের দলকে আবারও নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে হাড়িভাসা ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ এসব কথা বলেন। তিনি…