জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টপ নিউজ

ডাকসু নির্বাচনে জয়-পরাজয় ইস্যুতে মাসুদ কামালের ব্যাখ্যা ডাকসুর সাবেক ভিপি মান্নার সঙ্গে সাদিক ও ফরহাদদের সাক্ষাৎ বিটিভির প্রধান বার্তা সম্পাদক ফরিদুজ্জামানকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে সংযুক্ত করে অফিস আদেশ ইসির ৬১ কর্মকর্তা বদলি পরিবেশ উপদেষ্টা ও ইউএনসিডিএফ-এর বৈঠক পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদলের ভোট বর্জন: ভিপি প্রার্থী আদিব সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ ফারুকের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ আ.লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস ছাত্রদলকে হারাতে শিবির-ছাত্রলীগ বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে : রিপন

Details Top 728x90

জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পি.এম.
facebook sharing button
twitter sharing button
email sharing button
messenger sharing button
whatsapp sharing button

ছাত্রদলের বিক্ষোভ মিছিল। সংগৃহীত ছবি

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের পর ছাত্রদল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি রাত সোয়া ৯টায় নতুন কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর পর্যন্ত চলে।

ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে “বয়কট বয়কট, জাকসু বয়কট” এবং “প্রহসনের জাকসু, বয়কট বয়কট” সহ নানা স্লোগান দেন। মিছিলে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা অংশ নেন।

একজন ছাত্রদল নেতা অভিযোগ করেন, ১২ হাজার ভোটারের বিপরীতে ১৫–১৭ হাজার ব্যালট ছাপানো হয়েছিল। অতিরিক্ত ব্যালট ছাত্রশিবির ও ছাত্রী সংস্থাকে পোলিং এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হয়। ভোট কেন্দ্রে দুই ঘণ্টা ধরে তাদের পোলিং এজেন্টদের প্রবেশ বাধা দেওয়া হয়, বিশেষ করে নারীদের পোলিং এজেন্টদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। জাহানারা ইমাম, ফজিলাতুন্নেসা, রোকেয়া ও কবি নজরুল হলে মব সৃষ্টি করে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়, যার পেছনে বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠীর শিক্ষকরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

এবারের জাকসু নির্বাচনে মোট ১১,৯১৯ ভোটার ছিলেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশ নেয়। তবে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করেছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *