logo
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
সারাদেশ
আইন-আদালত
অর্থ-বাণিজ্য
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
তথ্য-প্রযুক্তি
টপ নিউজ
শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক তদন্ত প্রতিবেদনে জানা গেল মাইলস্টোন দুর্ঘটনার কারণ নির্বাচন হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে: সেনা সদর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে : পাটওয়ারী জামায়াত ঝুলন্ত পার্লামেন্ট চায়: আবদুস সালাম ১১৩ আসনে বিএনপির প্রার্থী বদল
Details Top 728×90
বিএনপি | রাজনীতি
শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ: আমিনুল হক
আরও দেখুন
রাজনৈতিক বিশ্লেষণ বই
অনলাইন বাংলা কোর্স
মিডিয়া পর্যবেক্ষণ
ক্যামেরা ও ভিডিও সরঞ্জাম
নির্বাচন পর্যবেক্ষণ
রাজনৈতিক বই
প্রবাসীদের জন্য রেমিটেন্স পরিষেবা
বাংলাদেশের অর্থনীতি
ঢাকায়
স্মার্টফোন বা ট্যাবলেট
নিজস্ব প্রতিবেদক ৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ পি.এম.
আরও দেখুন
সংবাদ সতর্কতা
সংবাদ সাবস্ক্রিপশন
বাংলাদেশী সংস্কৃতি
স্বাস্থ্য বীমা
অনলাইন বাংলা কোর্স
ফুটবল খেলার সরঞ্জাম
ক্রিকেট ম্যাচের টিকিট
পডকাস্ট সরঞ্জাম
বাংলা ভাষা
বাংলাদেশ ভ্রমণ গাইড
বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি। আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়—এটাই আমাদের লক্ষ্য।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন,“আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলা নির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনার বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন,“শিক্ষা ব্যবস্থায় আমরা এমন এক পরিবর্তন আনতে চাই, যাতে শিশুরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে—তারা খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।”
তিনি বলেন,“শিক্ষা ব্যবস্থায় আমরা এমন এক পরিবর্তন আনতে চাই, যাতে শিশুরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে—তারা খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।”

Leave a Reply