বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর শেরেবাংলাস্থ আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবির স্মারকলিপি নির্বাচন কমিশনে প্রদান করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিলের মাধ্যমে পদযাত্রা করে তারা নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয়।
সমাবেশে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. রেজাউল করিম।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মিলিত হয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান গ্রহণ করেন। পরে দলের প্রতিনিধিরা কমিশনের ভিতরে প্রবেশ করে তাদের দাবি উপস্থাপন করেন।

Leave a Reply