উপজেলা দিবসের আলোচনা সভায় জাপা নেতৃবৃন্দ: পূর্নাঙ্গ উপজেলা ব্যাবস্থা বাস্তবায়ন চাই

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মুখপাত্র মোঃ শফিকুল ইসলাম শফিক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা পৌঁছে দিয়েছিলেন। ৯০’ পরবর্তী সময়ে পল্লীবন্ধু এরশাদের জনপ্রিয়তায় ভীত হয়ে উপজেলা পদ্ধতি বাতিল করা হয়। বর্তমানে যে উপজেলা ব্যবস্থা চালু রয়েছে এদের হাতে কোনো ক্ষমতা নেই। নামমাত্র উপজেলা ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থায় জনগণ উপকৃত হচ্ছে না। তাই আমরা দাবি করি জনগণের স্বার্থে পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হোক।

তিনি আজ বিকেলে রাজধানীর ধানমন্ডির এক রেস্টুরেন্টে জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য একথা বলেন।

আলেচনা সভায় বক্তারা অবিলম্বে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব রিফাতুল ইসলাম পাভেলের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ড মুক্তি দাবি করেন।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, অধ্যক্ষ কবি এম ইউনুস ফার্সি, যুগ্ম মহাসচিব জিয়াউল হক জুয়েল, কেন্দ্রীয় নেতা নাজমিন সুলতানা তুলি প্রমূখ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *