বিকেলে এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (বুধবার) বিকেল সোয়া ৫টায় এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকটি বিকেল সোয়া ৫টায় অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হবেন।