ইতালিতে বোরকা-নিকাব নিষিদ্ধের পথে ডানপন্থী সরকার

ইতালির ক্ষমতাসীন দল ‘ব্রাদার্স অব ইতালি’ মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে নতুন একটি আইন প্রস্তাব করছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই দল বলছে, এটি ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই’ এবং সামাজিক ঐক্য রক্ষার অংশ।

পলিটিকোর বরাত দিয়ে বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রস্তাবিত আইনটি পাস হলে দোকান, স্কুল, অফিসসহ সব ধরনের পাবলিক স্পেসে মুখ পুরোপুরি ঢেকে রাখার পোশাক পরা নিষিদ্ধ হবে। লঙ্ঘনকারীরা ৩০০ থেকে ৩ হাজার ইউরো (প্রায় ৪৩ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা) জরিমানা দিতে হতে পারে।

আইনপ্রণেতা আন্দ্রেয়া দেলমাস্ট্রো বলেন, “ধর্মীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তবে তা প্রকাশ্যে সংবিধান এবং রাষ্ট্রের নীতির প্রতি শ্রদ্ধা রেখে পালন করতে হবে।”
এবং দলের অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি জানিয়েছেন, এই বিলের মূল লক্ষ্য হলো মসজিদ ও ধর্মীয় তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করা, জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করা এবং রাষ্ট্র অনুমোদনবিহীন ধর্মীয় সংগঠনের বিদেশি তহবিলের উৎস প্রকাশ বাধ্যতামূলক করা।

‘ব্রাদার্স অব ইতালি’ দলের অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি এক সংবাদ সম্মেলনে জানান, এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদগুলোর অর্থায়ন ও ধর্মীয় তহবিলের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা। পাশাপাশি মুখ সম্পূর্ণ ঢেকে রাখা নিষিদ্ধ করা, জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করা এবং রাষ্ট্রের অনুমোদনবিহীন ধর্মীয় গোষ্ঠীগুলোর বিদেশি তহবিলের উৎস প্রকাশ বাধ্যতামূলক করা-এই তিনটি দিককে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এ বিল।

বোরকা হলো এমন একটি পোশাক যা একজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে আচ্ছাদিত রাখে, যেখানে চোখের অংশে জালির মতো একটি আবরণ থাকে। অন্যদিকে, নিকাব মুখের বেশিরভাগ অংশ ঢেকে রাখলেও চোখের চারপাশের অংশটি উন্মুক্ত থাকে। ইউরোপের বিভিন্ন দেশে পূর্বেও নিরাপত্তা ও সামাজিক সংহতির কারণ দেখিয়ে এ ধরনের পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই প্রস্তাবের মাধ্যমে ইতালিতে ধর্মীয় পোশাক ও প্রভাবের সীমা নির্ধারণ করে তথাকথিত ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ নিয়ন্ত্রণে আনতে চাইছে মেলোনি সরকার। তবে, মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, ধর্মীয় স্বাধীনতার ওপর নতুন বিতর্কের জন্ম দিতে পারে এই আইনটি।

তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করছে, এটি ধর্মীয় স্বাধীনতার নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *