ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ভরসা মারুফা

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ নারী দল। ওই ম্যাচে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন পেসার মারুফা আক্তার। এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। আজ (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে হবে ম্যাচটি।

ম্যাচের আগে দলের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি বলেন, “আগেও আমাদের দলে ভালো পেসার ছিল। তবে মারুফাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, তা আগে কেউ পায়নি।”

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

অধিনায়ক আরও যোগ করেন, “মারুফার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপে মনোযোগ রাখা। আশা করি, সব আলোচনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।”

বাংলাদেশের বোলিং নিয়ে চিন্তিত ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিন বলেন, “পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে। তাদের বোলিং আক্রমণ সত্যিই দুর্দান্ত। আমাদের অবশ্যই মারুফার সুইং সামলানোর চেষ্টা করতে হবে।”


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *