ঐকমত্য কমিশন খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং কমিশনের অবস্থান তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত চূড়ান্ত অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছেন।
ড. আলী রীয়াজ বলেন, কমিশন সকল রাজনৈতিক দল এবং গণমাধ্যমের থেকে ব্যাপক সহযোগিতা ও সমর্থন পেয়েছে।
বৈঠকে কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন-বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে ছিলেন।

Leave a Reply