হাসপাতালে লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) তার পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে জানান, “ওনার অবস্থা ভালো নয়। হাসপাতালে ভর্তি আছেন। সবার কাছে দোয়া চাইছি।”

স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক বলেন, “গত চার দিন ধরে তিনি আমাদের হাসপাতালে ভর্তি আছেন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন।”

দীর্ঘ কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

তোফায়েল আহমেদ নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *