ইসরায়েলের তীব্র হামলায় গাজা ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলার তীব্রতা দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি সেনারা দক্ষিউপকূলবর্তী আল-রাশিদ সড়ক ধরে দক্ষিণে সরানোর জন্য ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছেন। সেনারা নগরীর বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছেন, এই অভিযান অত্যন্ত শক্তিশালী হবে।

আল জাজিরার প্রতিবেদক জানাচ্ছেন, গাজার পশ্চিম দিকে সরতে থাকা মানুষরা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। তাল আল-হাওয়া এলাকায় অনেক পরিবার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। শুক্রবার সকাল থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন; এর মধ্যে গাজা নগরীতেই নিহত ২৬ জন। তাল আল-হাওয়ায় একটি আবাসিক ভবনে বোমা হামলায় তিনজন বেসামরিক নিহত হয়েছেন।

দক্ষিণ গাজায় সাহায্য নিতে যাওয়ার সময় আরও দুইজন প্রাণ হারিয়েছেন। এছাড়া, মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালে অপুষ্টিজনিত কারণে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভিক্ষে অন্তত ৪৪১ জন মারা গেছে।

অনেকে দক্ষিণে যেতে চাইলেও ভাড়া গাড়ি বা আসবাবপত্র নেওয়ার সামর্থ্য নেই। ফলে অনেকেই পায়ে হেঁটে বা ছোট গাড়ি টেনে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন। আল-জাজিরা জানাচ্ছে, দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় অনেকেই আশ্রয় নিয়েছেন, যদিও আগে সেখানেও হামলা হয়েছে।

 

 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগস্টের শেষ থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ গাজা নগরী ছেড়েছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এখনও প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ উত্তর গাজায় আটকে আছেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *