ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ বুধবার সকালে ঘোষণা করা হয়েছে।ডাকসুর শীর্ষ তিন পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)। ঘোষিত ফলাফলে এই তিন শীর্ষ পদে আলোচিত কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা ডাকসুর নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল থেকে জানা গেছে।
সহসভাপতি (ভিপি)
ভিপি পদে ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট।
ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৩ ভোট।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট।

Leave a Reply