ডাকসু’র ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের ফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের ফল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই কেন্দ্রে ভোট দেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ১১১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট।

এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।

এই হলের ভোট ঘোষণার সময় বিশৃঙ্খলা তৈরি হয়। পরে পুলিশের উপস্থিতিতে ভোটের ফল ঘোষণা করেন ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *