ডেক্স রিপোর্ট:
জশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা গতকাল রোববার শেষ হয়েছে। রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৬২ জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বোচ্চ ভিপি পদে মনোনয়ন জমা দিয়েছে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিফ্রিংয়ে এ তথ্য জানান।
তফসিল অনুযায়ী, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় থাকলেও রাত পৌনে ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এর আগে প্রথম দিন গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়। তিনটি স্তরের নির্বাচনে অংশ নিতে মোট ৯২৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে দুটি পদে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষ হয়। ওই সময় রাকসুতে ৩৯৫ জন, সিনেটে ৮৪ জন এবং ১৭টি হলে ৭৫৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসাবে, মনোনয়নপত্র জমা দেননি রাকসুতে ১২৬ জন, হল সংসদে ১৫১ জন এবং সিনেটে ২২ জন।
এদিকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে মনোনয়ন জমা দিয়েছেন ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৯ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৬ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক পদে ১১ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৭ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮ জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশন ১০ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ১০জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৯জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৮ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৯ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৬ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৮ জন এবং নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

Leave a Reply