Category: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
-

নতুন করে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে আরও ৩৬টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন করে ঘোষণা করা ৩৫ আসনের প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও-২ আব্দুস সালাম, দিনাজপুর-৫…
-

মধ্যরাতে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে: ডা. জাহিদ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন৷ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, “দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে সর্বসমম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা…
-

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: রিজভী
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত বলে জানিয়েছেন দলের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। রিজভী বলেন, ‘অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশে…
-

যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল এভারকেয়ারে
রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি হাসপাতালে প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসক রিচার্ড বিল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ তথ্য জানানোর জন্য দুপুর…
-

এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হলো চীনা বিশেষজ্ঞ টিম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে প্রবেশ করেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. Cai Jianfang-এর নেতৃত্বে টিমটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন। এর আগে চার সদস্যের একটি…
-

মাসুম শিশুদের দোয়া অবশ্যই কবুল হবে দেশনেত্রীর জন্য: রিজভী
“আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ করেন না”-এই কথাগুলো বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা কামনায় দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । তিনি বলেন, মাদ্রাসার এই মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ…
-

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেননি: মঈন খান
বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তিনি রাজনীতি করেছেন দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সাহেপ্রতাপে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত…
-

পদ ফিরে পেলেন বিএনপির ২৪ নেতা
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য সাতক্ষীরা জেলাধীন ইশ্বরদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল…
-

রাজাকারদের জন্য আ.লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল, তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। আওয়ামী লীগ একটা অসভ্য দল। তাদের (রাজাকার ও আল বদর) জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি নির্দিষ্ট একটি…
-

নির্বাচনে ধর্ম ও সহিংসতা ইস্যুতে কড়া সমালোচনা মির্জা আব্বাসের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে এবং এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল…