আগেডাকসু নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রের ফল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল ও এসএম হলের শিক্ষার্থীরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম পেয়েছেন ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩১৪ ভোট।

জগন্নাথ হলে কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮ ভোট। এছাড়া এই হলে কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট পেয়েছেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *