ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে মূলত রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এখানে কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি বা ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম ১৪৭২ ভোট পেয়েছেন। এই হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন ৬১৪ ভোট।
এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭৫ ভোট।
ছাত্র-শিক্ষক কেন্দ্রেও জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

Leave a Reply