সুপার ফোরের ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল তারা, যেখানে একপেশে জয় পেয়েছিল ভারত। এবার সুপার ফোরের ম্যাচে ভারতের দাপটই অব্যাহত থাকবে, নাকি গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান—সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।

গ্রুপ পর্বের মতো পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের কাছে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

নিয়ম রক্ষার ওমান ম্যাচে পেসার জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়ে মাঠে নেমেছিল ভারত। তাদের পরিবর্তে একাদশে ছিলেন আর্শদীপ সিং ও হার্শিত রানা। পাকিস্তান ম্যাচে আবারও জায়গা হারাবেন তারা। একাদশে ফিরবেন বুমরাহ ও বরুণ। এ ছাড়া ভারতের একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

অন্যদিকে, আরব আমিরাতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে নেমেছিল পাকিস্তান। ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের পরিবর্তে দলে ঢুকেছিলেন খুশদিল শাহ ও হারিস রউফ। ভারতের বিপক্ষেও তাদের একাদশে রাখার সম্ভাবনাই বেশি।

ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ- সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *