সাকিবসহ ১৫ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন ৪ মাস পেছাল

logo
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
আন্তর্জাতিক
সারাদেশ
আইন-আদালত
অর্থ-বাণিজ্য
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
তথ্য-প্রযুক্তি
টপ নিউজ
আমার কিছু নাই বাচ্চাটাকে কীভাবে রাখবো? সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পাঁচ দফা প্রস্তাব হান্নান মাসউদ বেড়ার ঘর থেকে গুলশানের আলিশানে রণক্ষেত্র শাহবাগ, যান চলাচল বন্ধ বিচারব্যবস্থার সংস্কার ও পুরান ঢাকার উন্নয়নই আমাদের অঙ্গীকার: ইশরাক শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব আগামী দিনে রাষ্ট্রপতি খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর বন্দর লিজ দেয়ার সুযোগ নেই : সাইফুল হক বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী
Details Top 728×90
ক্রিকেট | খেলাধুলা
সাকিবসহ ১৫ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন ৪ মাস পেছাল
আরও দেখুন
প্রযুক্তি গ্যাজেট
ধর্মীয় সংবাদ প্ল্যাটফর্ম
স্বাস্থ্য ও চিকিৎসা
চাকরির খবর ওয়েবসাইট
অর্থ ও বাণিজ্য গাইড
আবহাওয়ার পূর্বাভাস সেবা
অনলাইন নিউজ পোর্টাল সেবা
ভ্রমণ ও পর্যটন
স্বাস্থ্য পরামর্শ গাইড
চাকরির খবর সাইট
স্পোর্টস ডেস্ক ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
facebook sharing buttontwitter sharing buttonemail sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing button
আরও দেখুন
ক্রীড়া ইভেন্ট টিকিট
সাহিত্য ম্যাগাজিন সাবস্ক্রিপশন
বাংলা সংবাদপত্র
ভ্রমণ ও পর্যটন
শিক্ষা উপকরণ
আন্তর্জাতিক সংবাদ বুলেটিন
চাকরির খবর সাইট
রাজনৈতিক বিশ্লেষণ বই
লাইফ স্টাইল ব্লগ
জাতীয় সংবাদ অ্যাপ

সাকিব আল হাসান-ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ারবাজারে শত কোটি টাকা বিনিয়োগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চার মাস পিছিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ধার্য ছিল। তবে এদিন দুর্নীতি দমন কমিশন-দুদক তা জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ প্রতিবেদন দাখিলের দিন ২০২৬ সালের ৩ মার্চ ধার্য করেছেন। সেই প্রতিবেদন জমা দিতে চারমাস সময় পেয়েছে দুদক।

আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৭ মে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে ১৬ জুন আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
হিরুর নামে থাকা ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২টাকার ‘অস্বাভাবিক, অযৌক্তিক এবং সন্দেহজনক লেনদেন হওয়ার কথাও বলা হয়েছে মামলার এজাহারে। সেখানে বলা হয়েছে, হিরুর কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হিরুর কারসাজিকৃত তিনটি প্রতিষ্ঠানের শেয়ারে সাকিব বিনিয়োগ করেন এবং প্রায় ৩ কোটি টাকার মতো অপরাধলব্ধ অর্থ রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে উত্তোলন করেন।